কাজের চাহিদা ও যোগ্যতার মধ্যে বিদ্যমান ব্যবধান ঘুচে দিয়ে লাখো তরুণের চাকরির ব্যবস্থা করতে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমপ্লোয়েবিলিটি ফেস্ট’।
এলআইসিটি এবং আইসিটি বিভাগের দুর্বার প্রকল্পের সঙ্গে যৌথভাবে তিন দিনের এই ফেস্টের মূল আয়োজক দক্ষিণ এশিয়ার প্রথম সোশ্যাল ফিনটেক ভেঞ্চার ইনস্পায়ারিং বাংলাদেশ।
১১টি শেসনের মাধ্যমে ৩দিনই থাকবে ম্যাচ মেকিং। এতে লাখো তরুণকে বেছে নিতে অংশ নেবে শতাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ।
সেশন ও ওয়ার্কশপে বক্তৃা হিসেবে উপস্থিত থাকবেন, রবির ভাইস প্রেসিডেন্ট জাবেদ পারভেজ, অগমেডিক্স বাংলাদশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান, বিএসডিআই এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম হাসান রিপন, ডেল টেকনোলজীস এর কান্ট্রি ডিরেক্টর, আতিকুর রহমানসহ বিডি ফাইন্যান্স , শিওর ক্যাশ এর মতো ফিনটেক প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের শীর্ষ ব্যক্তিরা।
ইনস্পায়ারিং বাংলাদেশ প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ জানান, প্রথম বারের মত এমপ্লোয়েবিলিটি ফেস্ট করতে যাচ্ছি যেখানে সারাদেশ থেকে অনলাইনে ১ লাখ তরুণ আমাদের সাথে যুক্ত থাকবে। এই আয়োজনটি সবার জন্য উম্মুক্ত। কোন ধরনের রেজিস্ট্রেশন ফি থাকছে না। এখানে বিভিন্ন ধরনের ১১ টা সেশন হবে, থাকবে ৪ টা ওয়ার্কশপ।
আয়োজকরা জানান, অনলাইন এই ফেস্টে প্রার্থীর চাকরির দক্ষতা তৈরি, প্রতিষ্ঠান এবং চাকরি প্রত্যাশীদের মধ্যে সম্পর্ক স্থাপন, ব্যক্তিগত ব্র্যান্ডিং উন্নতিকরণ এবং স্নাতকোত্তরদের মেনটরিং ও কোচিংয়ের ব্যবস্থা থাকবে।
আয়োজনে বাংলাদেশ ছাড়া ৫টি দেশ থেকে মোট ৪২জন বক্তা অংশ নেবেন বলে জানিয়েছেন ইন্সপায়ারিং বাংলাদেশ প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।
দেশের প্রথম এই এমপ্লোয়েবিলিটি ফেস্টের আরো সহযোগী হয়েছে জিও ফোন, বিএসডিআই, কানাডিয়ান ইউনিভারসিটি বাংলাদেশ, বিডি অ্যাপস, রাবভিক ইনোভেশন, কর্ম জবস, স্কীল জবস, ক্যারিয়ার হাব বাংলাদেশ, শার্পনার, লীডসাস, লাক্স বাংলাদেশ, বীগ ভেঞ্ছার, চার চাকা ও ডিজিবাংলা।
রেজিষ্ট্রেশন করুন :
https://rb.gy/ood9sa
জীবনবৃত্তান্ত তৈরি করুন:
https://www.inspiringbangladesh.com/resumes/create এবং চাকরির খুঁজে: https://www.inspiringbangladesh.com/jobs